উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুম খান,ঝালকাঠি: ||
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার সৈয়দ ইব্রাহীম হাসান রনির নাম।নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, কুশল বিনিময় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।সৈয়দ ইব্রাহীম হাসান রনি বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। ক্ষমতা অর্জন আমার লক্ষ্য নয়; মানুষের সেবা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল উদ্দেশ্য। জনগণের সমর্থন পেলে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে কাজ করব।”তিনি আরও বলেন, “অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান দায়িত্ব।”স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় তাঁর নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনসংযোগের কারণে তিনি সাধারণ মানুষের মধ্যেও পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।এদিকে, সৈয়দ ইব্রাহীম হাসান রনি গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।