উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পায়নি কোনো দল। দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি। ফলে শেষ ষোলোর এই লড়াইয়ের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপের লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় সুইজারল্যান্ড। শেষ শট থেকে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দেন রুবেন ভার্গাস। তার নেওয়া শটে ভুল দিকে ঝাঁপ দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।এই জয়ে ১৯৫৪ সালের পর, অর্থাৎ ৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।অন্যদিকে কলম্বিয়ার জন্য এটি বড় এক হতাশার রাত। যোগ করা সময়ের শেষদিকে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত পেনাল্টির হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কলম্বিয়ানদের।