উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুম খান ঝালকাঠি : ||
সম্প্রতি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে পদায়নপ্রাপ্ত মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অসত্য ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।মোহাম্মদ বদরুল আলম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (জাবি-২৮ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, এসপিবিএন, মাদারীপুর জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, ফেনী জেলা পুলিশ এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে হাইতিতেও দায়িত্ব পালন করেছেন।সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।এদিকে, তার ঝালকাঠিতে পদায়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত আর্থিক লেনদেনসংক্রান্ত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তবে অভিযোগকারী পক্ষের দাবি, অডিওটির সত্যতা পাওয়া যায়নি এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা কোনো তদন্তের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।সংশ্লিষ্ট মহলের মতে, যাচাইবিহীন তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই করে প্রচার ও শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।