উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে আইনগত কোনো বাধা নেই।সোমবার (৬ জুলাই) সরাইল উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।রুমিন ফারহানা বলেন,আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) যে প্রক্রিয়া রয়েছে, সেটিই তিনি অনুসরণ করবেন।বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন,বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে যদি এটি গঠন করা হয়, তাহলে অবশ্যই আমরা সেটিকে স্বাগত জানাই। তারা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন এবং বর্তমান মন্ত্রণালয়ের কার্যক্রমে কোথায় কী ঘাটতি রয়েছে সে বিষয়ে ইতিবাচক পরামর্শ দেন, তাহলে সেটি অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হবে।এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।