উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠি প্রতিনিধি: ||
ঝালকাঠিতে সমাজ পরিবর্তন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক নেতৃত্বের সততার গুরুত্ব তুলে ধরেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা সৎ থাকলে এবং পুলিশ ও গণমাধ্যমের কাজে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ না করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।রোববার বিকেলে ঝালকাঠি কলেজ রোডে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে সাংবাদিকদের উচিত নির্ভয়ে তাদের মুখোশ উন্মোচন করা এবং পুলিশ প্রশাসনের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে অপরাধীদের রক্ষায় যদি রাজনৈতিক প্রভাব খাটানো হয়, তাহলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা পূরণ হবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং মূলধারার গণমাধ্যমের সংবাদকে এক করে না দেখার আহ্বান জানান।সভায় আরও বক্তব্য দেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান, কবি ও লেখক আল আমিন বাকলাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু।ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেসবাহ উদ্দিন খান রতন, আইসিটি সম্পাদক দিবস তালুকদার, প্রচার সম্পাদক বীথি শর্মা বণিক এবং সদস্য আজিজুর রহমান বশির।অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ক্লাবের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।