উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) নগরীর ৬নং কে. ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এই সভাটি সম্পন্ন হয়।দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সাংগঠনিক নানা দিক ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।উক্ত মতবিনিময় সভায় মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট থানাগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন।