উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্য দিবালোকে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইতি (১৭) নামের এক স্কুলশিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।পুলিশ জানায়, তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে আকস্মিক এই হামলা চালায়। গুলিটি ইতির পায়ে বিদ্ধ হয় এবং ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। খুলনা থানার এসআই আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন যে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই জোরদার অভিযান শুরু করেছে।