উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেক্স : ||
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ। চলচ্চিত্রশিল্পীরা আগামী দুই বছরের জন্য বেছে নেবেন তাদের নেতাদের। সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনটিকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। এতে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর তাদের ভোটে গঠিত হবে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি।আরমান-মুক্তি প্যানেল:এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।এছাড়া প্যানেলটি থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কমল।শিবা সানু–জয় চৌধুরী প্যানেল:এ প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জয় চৌধুরী।প্যানেলটি থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রার্থী হয়েছেন ইউসুফ খান।কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে ২৭ জন:এ নির্বাচনে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন―আলীরাজ, আন্না (কামরুন্নাহার), আরমান খান, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, জেসমিন আক্তার, তাহমিনা হোসেন বেবী, দুলারী, নাসরিন, পলাশ খান, ফরহাদ, ফালগুনী রহমান জলি, বাদল শেখ, মানস বন্দ্যোপাধ্যায়, মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), রাকা, লতিফ (চিতা), শারমিন আক্তার, শাহীন কমেডি, শামীম খান (চিকন আলী), শিরিন শিলা, শিপন মিত্র, সুশান্ত, স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর এবং হোসনে আরা রিয়া।