উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুদুল হক রুবেল, হিলি, দিনাজপুর: ||
দিনাজপুরে হিলিতে অপহরণের ৩৬ ঘন্টা পর জীবনান্দ সরকার (ভিত্তিম) কে উদ্ধার করেন পুলিশ। সন্ধ্যায় হিলি চারমাথা মোড় অবস্থান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়। এবং সেখান থেকে আরো দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাচঁবিবি থানা বাগজানার -উত্তর কৃষ্টপুর গ্রাসের ইউনুস আলী ছেলে ইউসুফ আলী (২৮) ও বিরামপুর থানা ইসলামপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মোজাম্মেল হোসেন।হাকিমপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, ভিকটিমের বাবা থানাতে এসে জানান তাদের ছেলেকে ৩০ তারিক থেকে পাওয়া যাচ্ছেনা। সে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কাজ করতো অফিসটি তালা বন্ধ আছে বলে জানান। পরে পুলিশ ব্যাংকটিতে তল্লাশি করে সেখান থেকে জিবনান্দকে উদ্ধার করেন, এবং পাহারাদার থাকা দুই জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা তাদের সন্তাকে আটকে রেখে টাকার জন্য মুক্তিপন দাবি করে। আটকব্যক্তিদের বিরুদ্ধে মুক্তিপণ দাবি মামলা দায়ের করে পুলিশ, তাদেরকে কোটে প্রেরণ করা হয়েছে।এই মামলার আরো তিন জন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। সিস্ক- জাকির হোসেন, অফিসার ইনচার্জ, হাকিমপুর থানা, দিনাজপুর।