উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড এলাকায় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃষ্টির পরপরই খুলনা মিনা বাজারের পেছনের এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।এ সময় বৃষ্টির কারণে জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করতে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। অভিযানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।