উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
যুক্তরাষ্ট্র বসনিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়েছে স্বাগতিকেরা।প্রথমার্ধের ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান।এরপর ১০ জনের দল নিয়ে ম্যাচের ৮২ মিনিটে ফ্রি–কিক থেকে দ্বিতীয় গোলটি করেন মালিক টিলম্যান। এই দুই গোলের মাঝে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথম গোলের নায়ক বালোগান। তবে একজন কম নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে।দারুণ এই জয়ে শেষ ষোলোয় বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র।