উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।