উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনার পাইকগাছার আলোচিত ইব্রাহীম মোড়ল হত্যা মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।আজ মঙ্গলবার (৩০ জুন) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:মো. আকবর ফকির: পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে।ওবায়দুল্লাহ জোয়াদ্দার: একই উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে।আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি ওবায়দুল্লাহ জোয়াদ্দার আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন। অন্য আসামি মো. আকবর ফকিরের উপস্থিতিতেই আদালত এই রায় শুনিয়েছেন।