উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
শেষ মুহূর্তের গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। মন্টেরি স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে শেষ ষোলোয় পা রেখেছে মরক্কো। ১(৩)-১(২) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।এর আগে আক্রমণ পাল্টা আক্রমণ করে জমজমাট ম্যাচ খেলেছে মরক্কো-নেদারল্যান্ডস। তবে একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা ৯১ মিনিটে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এর আগে বিরতির পর ৭১ মিনিট গোলের দেখা পায় নেদারল্যান্ডস। বক্সের ভেতর থেকে কোডি গাকপোর গোল করে। ফলে ১-১ গোলে সমতায় ফিরে দু-দল।মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দ্রুতগতির ফুটবল খেলতে থাকে দুই দল। দুই দলের গায়েই লেগে আছে ডার্ক হর্স তকমা।নেদারল্যান্ডসও আজ তাদের পুরো শক্তির দলই পেয়েছে। কোচ রোনাল্ড কোম্যান তাদেরকে নামিয়েছেন ৩-৪-৩ ছকে।অন্যদিকে, পূর্ণশক্তির দল নিয়ে নেমেছে মরক্কো। আজ খেলছে তাদের চিরচেনা ৪-২-৩-১ ছকে। চোট বা কার্ড সমস্যা নেই দলটিতে।