উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে মুজগুন্নী মহাসড়কে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কেসিসি প্রশাসক ও বিএনপি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি নগরবাসীকে নিজ নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিসমূহ উপস্থিত ছিলেন। মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় কেসিসির এই সবুজায়ন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।