উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া: ||
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে, ইয়াছমিন ফরিদা ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে, এই ডিগ্রি কলেজের মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে ।শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে ইয়াছমিন ফরিদা ভূইয়া, তিনি প্রতি বছরই এই ডিগ্রী কলেজের এই মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এই বৃত্তি প্রদান করে আসছেন।অত্র ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে ও মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সুপারিনটেনডেন্ট (অব.) পি.টি.আই. ইয়াছমিন ফরিদা ভূঁইয়া, অভিভাবক সদস্য মোঃ আশরাফ হোসেন আকসির, মো. নাজির আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি বাবু অতিন্দ্র চন্দ্র চৌধুরী, রেজিয়া বেগম । অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।