উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেক্স : ||
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।স্কয়ার হাসপাতাল সূত্র এ তথ্য প্রথম আলোকে শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।‘বাংলাদেশের পাপেটম্যান’ হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।২০০৪ সালে পেয়েছেন মুস্তাফা মনোয়ার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’।