উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার (২৮ জুন) তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সঙ্গে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।মুহাম্মদ রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।