উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবুল হোসাইন (২৫) ২। মোঃ বাবু (২৯) ৩। মোঃ জাকির হোসেন (২৯) ৪। সাব্বির ওরফে আকাশ ওরফে হৃদয় ওরফে জীবন ওরফে পিচ্চি সুমন ওরফে এসকে বাবু (২০) ৫। অপু ঘোষ (১৯) ৬। শুভ রায় (২০) ৭। মোঃ সুমন (৩৮) ৮। স্বপন ইসলাম (২৬) ও ৯। মোঃ রেজাউল (৩৬)। মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।