উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের একটি সফল অভিযানে ওয়ারেন্টভুক্ত ও প্রতারণা মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪টি ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি এবং প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার আরও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি বিধি মোতাবেক পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আসামি গ্রেফতার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম।