উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত পরিচালক শফিকুল ইসলাম তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নব নির্বাচিত এই বিসিবি পরিচালককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, শফিকুল ইসলাম তুহিনের যোগ্য নেতৃত্বে দেশের ক্রিকেট অঙ্গন আরও এগিয়ে যাবে এবং খুলনাসহ সারা দেশের ক্রীড়া উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শুভেচ্ছা বিনিময় শেষে নতুন পরিচালকের সফলতা কামনা করে দোয়া করা হয়।