উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
রাজধানীর শাহবাগ এলাকা হতে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। নাফিজ আহম্মেদ (২৬) ২। মোঃ রহমত উল্লাহ (২৬) ৩। ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও ৪। রুবেল (৪২)। শনিবার (২৭ জুন) রাত ৭:১০ ঘটিকায় শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজা ৫ তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।