উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
যশোরের বেনাপোলে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বেনাপোলগামী 'বেতনা এক্সপ্রেস' ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক হোসেন আলীর পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামে।রেলওয়ে পুলিশের এএসআই মো. রতন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতনা এক্সপ্রেস ট্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হোসেন আলীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।