উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক: ||
বেলজিয়াম নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে। বড় জয়ের সুবাদে ‘জি’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে ইউরোপের দলটি।ম্যাচে প্রথমে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর একটি গোল শোধ করে নিউজিল্যান্ড, ফলে ব্যবধান দাঁড়ায় ৩-১। সেই সময় সাময়িকভাবে গ্রুপের শীর্ষে উঠে যায় মিসর, আর দ্বিতীয় স্থানে নেমে যায় বেলজিয়াম।তবে বেশিক্ষণ সেই অবস্থায় থাকতে হয়নি। রোমেলু লুকাকু হেড থেকে দলের চতুর্থ গোল করে বেলজিয়ামকে আবারও গ্রুপের শীর্ষে ফিরিয়ে আনেন। ম্যাচের শেষ দিকে আলেক্সিস সেলেমেকার্স পঞ্চম গোল করলে জয় আরও বড় হয়।বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। এছাড়া একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও আলেক্সিস সেলেমেকার্স।এই জয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হিসেবেও শেষ করেছে বেলজিয়াম।