উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠি জেলা সংবাদদাতা: ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন শুক্রবার সকাল ৯ টায় কলেজ রোডস্থ জেলা জামায়াতের কার্যালয়ে ঝালকাঠি পৌরসভার আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা নায়েবে আমীর এডভোকেট বি এম আমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা সেক্রেটারি জনাব ফরিদুল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর সহকারি-সেক্রেটারী অধ্যক্ষ হাফেজ মাওলানা আতিকুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভা সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান।