উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
বাগেরহাটের ফকিরহাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সাকিবুর হক তামিম।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।