উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
এক দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সফরসূচি অনুযায়ী, আগামীকাল বিকাল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (যশোর), খুলনাস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত থাকবেন।মতবিনিময় সভা শেষে ওই দিন সন্ধ্যায়ই ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।