উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। নাজমুল হাসান (১৯) ২। রাকিব হোসেন ওরফে আকিব (২০) ৩। সাইফুল ইসলাম (২৯) ৪। মোঃ শেখ ফরিদ (২০) ৫। মোঃ এনামুল হক (২২) ৬। মোঃ আবুল কালাম (৫৫) ৭। আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২) ৮। মোঃ নয়ন (২৪) ৯। ইয়াসিন আরাফাত (২২) ১০। রহমত উল্লাহ (১৯) ১১। মোঃ জাহিদুল ইসলাম (২০) ১২। অর্ক মনি ঝাড়ৈ (৩০) ১৩। মোঃ আঃ হান্নান (২২) ১৪। মারুফ খান (২৩) ১৫। মোঃ আব্দুল্লাহ (২১) ১৬। মোঃ সাইদুল (২৮) ১৭। মোঃ রাব্বী (২০) ১৮। মোঃ রিজাউল শেখ (৫৫) ১৯। মোঃ রাসেদ খান সেতু (৩২) ও ২০। মোসাঃ রেশমী বেগম (২৫)। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।