উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বিএনপির এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় দিঘলিয়া ও সেনহাটি বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলের সকল অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং যেকোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা প্রতিহত করতে নেতাকর্মীদের সদা সতর্ক থাকার আহ্বান জানান। পথসভাটিতে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।