উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ রফিক: ||
নিষিদ্ধ সংগঠনের বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা মহানগরের খানজাহান আলী থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত ২২ জুন ২০২৬, সোমবার এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং নিষিদ্ধ সংগঠনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নানা স্লোগান দেন। বক্তারা যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।