উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক: ||
মেসির পেনাল্টি মিসে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হারাল আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা।ডান পায়ের শটে বল পাঠান পোস্টের ডান দিকের বাইরে। যদিও অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন।ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্যারিয়ারে এটি মেসির ৩৩তম পেনাল্টি মিস। এ পর্যন্ত তিনি মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন।ম্যাচে তখন মাত্র ৪ মিনিট অতিবাহিত হয়েছে। চলতি বিশ্বকাপে এটিই প্রথম পেনাল্টি মিসের ঘটনা।