উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধ: ||
রাজধানী ঢাকায় আবারও একটি মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।হঠাৎ এই কম্পনে নগরবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবনে থাকা অনেকেই ভয়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, রিখটার স্কেলে এর মাত্রা এবং কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।