উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এস কে সরকার,পাবনা: ||
পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।সোমবার (২২ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় জানা গেছে, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের একটি আম বাগানে আম পাড়তে গিয়ে রহিম খানের বুলন্ত মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রহিম খান গত শনিবার (২০ জুন) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।