উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।সোমবার ২২ জুন তিনি চীনের পথে যাত্রা করেন।গত রোববার ২১ জুন রাতে সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ১০ জনসহ মোট ২৩ জনের অফিসিয়াল প্রতিনিধিদল ছিল।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মালয়েশিয়ার এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চীনে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি অংশ নেবেন।