উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক: ||
আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তির প্রদর্শন করেছে। আলজেরিয়াকে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নতুন অপেক্ষা। কবে হবে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ, আর প্রতিপক্ষ হিসেবে কার মুখোমুখি হবে দলটি?প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন মেসি, যিনি হ্যাটট্রিক করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। অন্যদিকে অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, ফলে দুই দলের এই মুখোমুখি লড়াইটি হতে যাচ্ছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ এক দ্বৈরথ।সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় এই খেলা শুরু হবে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। তাই আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে অস্ট্রিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে।এদিকে, প্রিয় দলের এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ।এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।