উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। রোববার (২১ জুন) এ গেজেট জারি করা হয়।এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে।উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।