উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুদুল হক রুবেল,হিলি, দিনাজপুর: ||
সমাজকল্যান মন্ত্রী ডাঃ এজেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেও আমরা বলেছি আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ গড়ে তুলতে রাস্তায় যে ভিক্ষাবৃত্তি করে ওই মানুষ, যে এসি রুমে থাকে ওই মানুষ। সব মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট দেখবেন ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।উপজেরা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারিনারী হাসপাতানের আয়োজনের আজ শনিবার দুপুর ৩ টায় হাাকিমপুর উপজেরা পরিষদ সভা-কক্ষে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয় প্রকল্পের অওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ সময় এই সব কথা বলেন তিনি তিনি আরো বলেন এই বাজেটে সব শ্রেণী মানুষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এবং সরকারি কর্মচারীদের কথাও এই বাজেটের মধ্যে আছে। পহেলা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও কাজ করা হচ্ছে।অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো জন-গোষ্ঠী কে অবহেলা অথবা বেশিসুবিধা কোনোটাই দেবো না। অর্থাৎ সবার জন্য যে সুবিধা টা দরকার,সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে একটাই,আমরা সবাই যদি একসাথে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে।পরে উন্নয় প্রকল্পের অওয়ায় দুগ্ধ উৎপাদনকারী, শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদেরমাঝে উপকরণ বিতরণ করেন মন্ত্রী ডাঃ এজেড এম জাহিদ হোসেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানাওসি জাকির হোসনে , উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক শাখওয়াত হোসনে শিল্পীসহ অনেকে।