উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।যেভাবে ধরা পড়লেন বাপ্পাপুলিশ জানায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ নৈহাটি গোডাউন মোড়ে বিশেষ অভিযান ডিউটিতে ছিলেন। এ সময় তারা গোপন সূত্রে জানতে পারেন, জয়পুর গ্রামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন বাপ্পাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরনের ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।ওসি যা বললেন:রূপসা থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর জানান, গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ বাপ্পাকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং সে কী উদ্দেশ্যে এটি বহন করছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।