উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে উল্লেখ করে। বিজ্ঞপ্তিতে কাউকে তার এ আইডি থেকে কেনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান জানানো হয়েছে।শুক্রবার (১৯ জুন) এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।এই সময়ে প্রতিমন্ত্রীর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তাতে বিশ্বাস না করতে বা বিভ্রান্ত না হতে অনুরোধও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে। বলা হয়, এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।এরই মধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়ে আইডি পুনরুদ্ধারের পর প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন বলেও এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।