উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুন ২০২৬ তারিখে খুলনায় একটি বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। ওই দিন বেলা ২:০০ টায় খুলনা সার্কিট হাউস ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশটি সফল করার লক্ষ্যে গতকাল (১৭ জুন) এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোটের নেতারা সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সমাবেশকে সফল ও সার্থক করতে সকল কর্মী এবং সমর্থকদের যথাসময়ে সার্কিট হাউস ময়দানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।