উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
ঝিনাইদহ প্রতিনিধি: মাগুরার বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে এবং যেকোনো দিন এর কার্যক্রম শুরু হবে।বুধবার (১৭ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া জিকে ক্যানেল এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।আইনমন্ত্রী বলেন:"মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যেকোনো দিন এই শুনানি শুরু হবে। শুধু আছিয়া মামলা নয়, রামিসা হত্যা মামলার শুনানির জন্যও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।"সীমান্ত পরিস্থিতি ও পুশইন প্রসঙ্গএ সময় সীমান্তে ভারতীয় পুশইনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমের বরাতে ভারত থেকে পুশইনের চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বিষয়টিকে 'পুশইন' হিসেবেই দেখছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশের স্বার্থ সুরক্ষায় সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।উপস্থিতিবৃন্দবৃক্ষরোপণ কর্মসূচির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:মোহাম্মদ নোমান হোসেন, জেলা প্রশাসকমিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পুলিশ সুপারএম এ মজিদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি