উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুয়েল খাঁন : ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন থেকে রতনপুর সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে ফলে প্রায় ১ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাচ্ছে অনেক সময় দুর্ঘটনায় কবলিত যানবাহন উদ্ধার করতে বেকু (এক্সকাভেটর) ব্যবহার করতে হচ্ছেদীর্ঘ যানজটের কারণে যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ আরও বেড়েছেএকজন সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই সড়কটি সংস্কার করা প্রয়োজন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছেস্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেনএলাকাবাসীর একটাই দাবি—জনদুর্ভোগ লাঘবে ছাতিয়াইন-রতনপুর সড়কের দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক