উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া প্রতিবেদক: ||
বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে।মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরলেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৪৬২ রান।আগামীকাল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়।সৌম্য সরকার দলে যোগ হওয়ায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বাড়ল বিকল্প ও অভিজ্ঞতা।সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন এবং সৌম্য সরকার।