উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক: ||
৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল গ্রহণ করা হয়েছে জনগণের আস্থার প্রতীক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত।সোমবার (১৫ জুন) পুলিশ সদরদপ্তর এক বার্তায় এ তথ্য জানায়।বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল আসে।জরুরি প্রয়োজনে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারেন। দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে সেবাটি সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি ভরসার জায়গা হয়ে উঠেছে।প্রতিষ্ঠার পর থেকে জনগণের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।