খবর প্রতিদিন ২৪

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণ, পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সুফলভোগী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ, পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণ, পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সুফলভোগী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ, পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x