খবর প্রতিদিন ২৪

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র পরিচিতি সভা ও দোয়া মিলাদ রবিবার

আজ রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন। 

এছাড়াও ঝালকাঠির রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত থাকবেন। সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, ৫ জুলাই রবিবার বিকাল ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যসূচি শুরু হবে। 

অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দুই সপ্তাহ যাবত সংগঠনের নুতন অফিস সংস্কার ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ওই দিন সন্ধ্যার পর সংগঠনের সাংবাদিকদের গেট টুগেদার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত থাকবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র পরিচিতি সভা ও দোয়া মিলাদ রবিবার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

আজ রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি'র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন। 

এছাড়াও ঝালকাঠির রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত থাকবেন। সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, ৫ জুলাই রবিবার বিকাল ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যসূচি শুরু হবে। 

অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দুই সপ্তাহ যাবত সংগঠনের নুতন অফিস সংস্কার ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ওই দিন সন্ধ্যার পর সংগঠনের সাংবাদিকদের গেট টুগেদার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত থাকবেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x