খুলনাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত খুলনা শিপইয়ার্ড সড়কের অসমাপ্ত উন্নয়ন কাজ খুব শীঘ্রই দৃশ্যমান হতে যাচ্ছে। নবনিযুক্ত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনার একান্ত প্রচেষ্টায় এই কাজের গতি ফিরবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সম্প্রতি নবনিযুক্ত কেডিএ চেয়ারম্যানের সড়কটি পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই আশা প্রকাশ করেন।
পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, "নবনিযুক্ত কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা ভাইয়ের একান্ত প্রচেষ্টায় খুলনা শিপইয়ার্ড সড়কের অসমাপ্ত কাজ আমরা খুব শীঘ্রই দৃশ্যমান পাব, ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি।"
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সড়কটির কাজ দ্রুত শেষ হলে খুলনার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি পোহাতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে কেডিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬