"মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। র্যালি ও পথসভায় যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ জুয়েল রানা , সেক্রেটারি রমজান আলী, মোশাররফ হোসেন কলমা ইউনিয়ন সভাপতি সোহেল রানা, ওয়াসিম আকরাম,তানোর পৌরসভা সভাপতি জুয়েল উদ্দিন প্রমুখ। এসময় যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। যুব ও তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় জর্জরিত।
সমাজ থেকে মাদক দূর করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক দূর না হওয়া পর্যন্ত ভালো কিছু আসা করা যাবেনা। মাদক শুধু সেবন কারীকে না তার পুরো পরিবারকে ধ্বংস করছে। ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে না পারলে আগামীতে আরো বিপর্যয় নেমে আসবে। মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়। যেখানেই মাদক সেখানেই পুলিশি অভিযান পরিচালনা করতে হবে।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকলকে মাদককে "না" বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬