খবর প্রতিদিন ২৪

মেসিসহ আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

মেসিসহ আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে।

আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, গোলপোস্টের নিচে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের অনামিকা আঙুলে চোট পাওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত।

রাইটব্যাক পজিশনে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোট কাটিয়ে ফিরেছেন। তাদের মধ্যে একজন শুরু করতে পারেন, অন্যজনকে ম্যাচের কোনো এক পর্যায়ে দেখা যেতে পারে।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর খেলা প্রায় নিশ্চিত। তার সঙ্গে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে লিসান্দ্রোকে সেন্টারব্যাক নাকি লেফটব্যাকে ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। নিকোলাস ওতামেন্দি খেললে লিসান্দ্রোকে লেফটব্যাকে দেখা যেতে পারে। আর ওতামেন্দি না থাকলে তিনি খেলবেন সেন্টারব্যাকে, সেক্ষেত্রে লেফটব্যাকে থাকবেন ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে কোনো চমক রাখছেন না কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপরই ভরসা রাখছেন তিনি। তাদের সঙ্গে থাকবেন থিয়াগো আলমাদা।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ১১ জুলাই ২০২৬

মেসিসহ আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মেসিসহ আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা
0:00 / 0:00
1x