সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা
logo

তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা

রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (১৩ই মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং জেলা সমন্বয়কারী মদন দাসের  সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, জনস্বাস্থ্য সহকারী  প্রকৌশলী জাকির হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন,উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমান, টিপু সুলতান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, গণমাধ্যমকর্মী  আব্দুস সবুর, মিজানুর রহমান, সারোয়ার হোসাইন অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
এ সময়  উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

খুঁজুন